শিকাগোয় প্রাক্তন স্ত্রীকে খুন! ভারতে পালানোর আগেই পুলিশের জালে ভারতীয় যুবক

আমেরিকার শিকাগোয় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে তাঁর বিচ্ছিন্ন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত অঙ্কুর প্যাটেল জেরায় তাঁর অপরাধ কবুল করেছেন বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মাসতিনেক আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হলেও বনিবনা না হওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাক্তন স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ায় এবং তাঁর সঙ্গে থাকতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এই চরম পদক্ষেপ করেন ওই যুবক।

পুলিশ সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে শিকাগোর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত অঙ্কুর তাঁর স্ত্রীকে কন্যাসন্তানের সঙ্গে দেখা করার নাম করে ডেকে পাঠান। কিন্তু অ্যাপার্টমেন্টে গিয়ে মহিলা জানতে পারেন মেয়েকে আগেই ভারতে পাঠানো হয়েছে। এরপর পুরনো সম্পর্ক জোড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় অঙ্কুর ক্ষিপ্ত হয়ে স্ত্রীর টুঁটি চেপে ধরে গলার নলি কেটে দেন। ঘটনার পরেই ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে শিকাগো বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে টিকিট না পাওয়ায় একটি হোটেলে রাত কাটান। পরের দিন পালানোর সময় পুলিশ ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *