মমতার পুজো উপহার ঘিরে তোলপাড় তৃণমূল! সোশ্যাল মিডিয়ার এক পোস্টেই কি ফাঁস অভ্যন্তরীণ কোন্দল?

মমতার পুজো উপহার ঘিরে তোলপাড় তৃণমূল! সোশ্যাল মিডিয়ার এক পোস্টেই কি ফাঁস অভ্যন্তরীণ কোন্দল?

দুর্গাপুজোর আবহেই এবার কালীঘাট তৃণমূলের অন্দরে পোশাক উপহারকে কেন্দ্র করে শুরু হলো তীব্র মান-অভিমানের পালা। প্রতি বছরের মতো এবারও দলের কর্মী ও পরিচিতদের শারদীয় উপহার পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র ও যুব সংগঠনের বেশ কয়েকজন নতুন সদস্য ‘দিদি’র কাছ থেকে পাওয়া শাড়ি ও পাঞ্জাবির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কৃতজ্ঞতা জানান। কিন্তু সেই ছবি প্রকাশ্যে আসতেই প্রকাশ্যে এসেছে দলের অভ্যন্তরীণ অসন্তোষ।

জেলা ও তৃণমূলের অন্যান্য কর্মীদের একাংশ এই উপহারের রাজনীতির তীব্র সমালোচনা করেছেন। হুগলির এক নেত্রী ফেসবুকে বিষয়টি প্রচারের বিষয়ে আপত্তি তুলেছেন। অন্যদিকে, পোস্টের নিচে মন্তব্য করে তৃণমূল কর্মী মোহাম্মদ বাহাদুর প্রশ্ন তোলেন, যারা জেলায় কষ্ট করছে তাদের কী হবে? সব মিলিয়ে উপহার ভাগাভাগির খবর প্রকাশ্যে আসতেই কালীঘাটের তৃণমূল কর্মী ও নেতাদের মধ্যে আক্ষেপ ও অসন্তোষ ক্রমশ দানা বাঁধছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *