ভয়াবহ পথ দুর্ঘটনায় তছনছ স্বপ্ন, কলকাতার বুকে প্রাণ হারালেন যুবক!

ভয়াবহ পথ দুর্ঘটনায় তছনছ স্বপ্ন, কলকাতার বুকে প্রাণ হারালেন যুবক!

শনিবার ভোরে কলকাতার আনন্দপুরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। চৌবাগা রোড থেকে আনন্দপুর রোডের দিকে যাওয়ার পথে আরবানা ক্রসিংয়ে একটি চারচাকার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইকের। সংঘর্ষের জেরে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৩০ বছর বয়সি যুবক প্রত্যুষ পানাই। এই ঘটনায় মারাত্মক আহত হয়েছেন বাইকের পেছনে থাকা প্রসূন কুমার নামের ২৭ বছর বয়সি এক শিক্ষার্থী, যিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই চারচাকার গাড়িটি ফেলে রেখে চম্পট দেয় চালক।

পুলিশ সূত্রে জানা গেছে, বাইকচালক ও আরোহী উভয়েই মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাদের কারও মাথাতেই হেলমেট ছিল না। মোড় ঘোরার সময়ে তীব্র গতির গাড়িটির সাথে ধাক্কা লাগায় মাথায় মারাত্মক আঘাত পান প্রত্যুষ। পরবর্তীতে তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইকটি বাজেয়াপ্ত করেছে এবং পলাতক গাড়িচালকের সন্ধানে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *