দাবি করা চাঁদা না দেওয়ায় তুলকালাম! গ্যারেজে ঢুকে কর্মচারীদের বেধড়ক মারধরের চাঞ্চল্যকর অভিযোগ

দাবি করা চাঁদা না দেওয়ায় তুলকালাম! গ্যারেজে ঢুকে কর্মচারীদের বেধড়ক মারধরের চাঞ্চল্যকর অভিযোগ

দুর্গাপুজোর চাঁদার জুলুম রুখতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকা সত্ত্বেও বারুইপুরের খাসমল্লিক এলাকায় ঘটল এক চরম অপ্রীতিকর ঘটনা। সেখানকার একটি গ্যারেজে এক পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে ১৫ হাজার টাকা চাঁদা চেয়ে চরম চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে। গ্যারেজ কর্তৃপক্ষ সাধ্যমতো এক হাজার টাকা দিতে রাজি হলেও তা প্রত্যাখ্যান করে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে দাবি করা মোটা অঙ্কের টাকা না পেয়ে দুষ্কৃতীরা দলবল নিয়ে হামলা চালায় এবং গ্যারেজের দুই কর্মী—মধু মণ্ডল ও পিন্টু চৌধুরীকে বেধড়ক মারধর ও ধাক্কাধাক্কি করে জোরপূর্বক চাঁদা আদায় করে চলে যায়।

এই অতর্কিত হামলার ঘটনায় গ্যারেজ মালিকসহ কর্মীরা তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। উৎসবের মরশুমে ব্যবসায়ীদের ওপর এমন জুলুমবাজি ও নিরাপত্তার অভাব নিয়ে এলাকা জুড়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আহত শ্রমিকরা ইতোমধ্যে বারুইপুর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *