‘আমি ট্রাভেল এজেন্ট নই!’ রাহুলের ভিয়েতনাম সফর নিয়ে প্রশ্নের মুখে মেজাজ হারালেন শশী থরুর?

‘আমি ট্রাভেল এজেন্ট নই!’ রাহুলের ভিয়েতনাম সফর নিয়ে প্রশ্নের মুখে মেজাজ হারালেন শশী থরুর?

দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন যখন তুঙ্গে, সেই সময়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভিয়েতনাম সফর ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এই পরিস্থিতিতে কেরলের তিরুঅনন্তপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের মুখে পড়েন কংগ্রেস সাংসদ শশী থরুর। রাহুলের বিদেশ সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনও ট্রাভেল এজেন্ট নন এবং এই বিষয়ে তাঁর কিছু বলার নেই। অন্য নেতার ব্যক্তিগত সফর বা কর্মসূচি নিয়ে মন্তব্য করতেও তিনি অস্বীকার করেন।

এদিকে রাহুলের এই সফরকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ করতে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না বিজেপি। দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, দেশের রাজনৈতিক সংকট ও আন্দোলনের সময়ে নেতার এমন বিদেশ সফর কতটা দায়িত্বশীল। বিজেপির দাবি, এর নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য থাকতে পারে। যদিও কংগ্রেসের পালটা দাবি, ব্যক্তিগত কাজ বা বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় রাজনৈতিক কর্মকাণ্ডেরই অংশ। আনুষ্ঠানিক ব্যাখ্যা না মেলায় এই সফর নিয়ে জল্পনা অব্যহত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *