নিমিষেই রণক্ষেত্র আরামবাগ সিঁদুর খেলা থেকে সংঘর্ষ বাড়ি ভাঙচুর

দুগোৎসবের বিজয়া দশমীর রাতে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয় আরামবাগের সতীতলা এলাকায়। স্থানীয় বাঁধপাড়া ও ভূমিজপাড়ার বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিমা নিরঞ্জনের আগে এক পাড়ার বাসিন্দাদের সিঁদুর খেলা ও নাচগান চলাকালীন অন্য পাড়ার যুবকরা সেখানে যোগ দেয়। এই আনন্দ অনুষ্ঠানকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে তা হাতাহাতিতে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে মারধরের পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরামবাগ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশের উপস্থিতিতেও উত্তেজনা না কমায় পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই আকস্মিক সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে। উৎসবের দিনে এই অনভিপ্রেত ঘটনার জেরে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।