পুজো মিটতেই পুরভোটের মেগা মাস্টারপ্ল্যান বিজেপির! অক্টোবরেই প্রার্থীর চমক?

পুজো মিটতেই পুরভোটের মেগা মাস্টারপ্ল্যান বিজেপির! অক্টোবরেই প্রার্থীর চমক?

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আবহ শেষ হতেই রাজ্যে চড়ছে পুরভোটের পারদ। নভেম্বরেই কলকাতা ও হাওড়া-সহ সাতটি পুরনিগমে নির্বাচন হতে পারে বলে রাজনৈতিক মহল সূত্রে খবর। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে মেগা সাংগঠনিক বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল। সূত্রের খবর, সবকিছু পরিকল্পনা মাফিক চললে চলতি অক্টোবর মাসেই কলকাতা ও হাওড়া পুরনিগমের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির। নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণা না করলেও, প্রার্থী ঝাড়াই-বাছাইয়ের কাজ জোরকদমে চালাচ্ছেন বিজেপি নেতৃত্ব।

রাজনৈতিক মহলে আরও গুঞ্জন, শাসকদলের টিকিটে জেতা একাধিক প্রাক্তন কাউন্সিলর ইতিমধ্যেই বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। শুধু আসন্ন সাতটি পুরসভাই নয়, আগামী বছরের বাকি পুরভোটের প্রস্তুতি নিশ্চিত করতে কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও রাঢ়বঙ্গের প্রায় ১০টি সাংগঠনিক জেলা কমিটিতেও রদবদল আনতে পারে বিজেপি। অন্যদিকে, জোড়াফুল প্রতীক সংক্রান্ত আইনি জটিলতা ও অভ্যন্তরীণ সিদ্ধান্তের কারণে শাসক দল এখনও বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে; পিছিয়ে বিরোধী বাম-কংগ্রেস শিবিরও। ফলত, আগাম কৌশল সাজিয়ে নির্বাচনী দৌড়ে আপাতত বড়সড় চমক দেওয়ার পথে বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *