টাইগার শ্রফের ওপর হামলার আগে জঙ্গলে ভয়ংকর মহড়া! চাঞ্চল্যকর তথ্য ফাঁস ক্রাইম ব্রাঞ্চের

টাইগার শ্রফের ওপর হামলার আগে জঙ্গলে ভয়ংকর মহড়া! চাঞ্চল্যকর তথ্য ফাঁস ক্রাইম ব্রাঞ্চের

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা মুম্বইয়ে আসার পর স্থানীয় অটো চালকদের অর্থের লোভ দেখিয়ে বিভিন্ন বলিউড তারকার বাড়ি ও আশপাশের এলাকা রেকি করত। এরপর পিস্তল হাতে পাওয়ার পর জঙ্গলে গিয়ে মহড়া চালানোর সময় একটি অস্ত্র বিকল হয়ে যায় এবং হোটেলের ঘরে স্ক্রু ড্রাইভার দিয়ে তা ঠিক করার সময় আচমকাই গুলি বেরিয়ে দেওয়ালে লাগে।

প্রাথমিক তদন্তে ক্রাইম ব্রাঞ্চের অনুমান, অপরাধীরা প্রথমে অন্য কোনো তারকার ওপর নজর রাখলেও নিরাপত্তা বিঘ্নিত থাকায় শেষ পর্যন্ত টাইগার শ্রফকে নিশানা করে। এই মামলায় ভারতীয় দণ্ডবিধির কঠোর সংঘবদ্ধ অপরাধ সংক্রান্ত ১১১ ধারা যুক্ত করা হয়েছে এবং হরিয়ানার সোনিপত থেকে দুই প্রধান শুটারসহ মোট দশজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বর্তমানে ধৃতদের গতিবিধি, সম্ভাব্য লক্ষ্যবস্তু এবং গোটা ষড়যন্ত্রের নেপথ্যে থাকা অন্যান্য যোগসূত্র খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *