সুদের হার কি আরও বাড়বে, রিজার্ভ ব্যাঙ্কের বড় বার্তায় চিন্তায় আমজনতা,
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নিকট ভবিষ্যতে সুদের হার কমানোর কোনো সম্ভাবনা নেই। অক্টোবরের মুদ্রানীতি কমিটির বৈঠকের কার্যবিবরণীতে ইঙ্গিত মিলেছে যে আগামী দিনে পরিস্থিতি অনুযায়ী সুদের হার বাড়ানো অথবা বর্তমান হার অপরিবর্তিত রাখার পথেই হাঁটতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির চাপ এবং অর্থনৈতিক পরিস্থিতির গতিপ্রকৃতির উপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মূল্যবৃদ্ধির পরিস্থিতি গত বছরের তুলনায় বর্তমানে ততটা স্বস্তিদায়ক নয় বলে মত প্রকাশ করেছে RBI। কেন্দ্রীয় ব্যাঙ্কের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন ত্রৈমাসিকে খুচরো মূল্যবৃদ্ধির হার গড়ে প্রায় পাঁচ দশমিক আট শতাংশ থাকতে পারে। এই পরিস্থিতিতে সুদের হার পুনর্বিবেচনা করা জরুরি ছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক, কারণ মূল্যবৃদ্ধির চাপ উৎপাদন খরচ ও চাহিদার উপরও প্রভাব ফেলতে পারে।