এক ঝটকায় চরম ঝুঁকিতে রাজধানী, দশেরার বাজি শান্ত হতেই দিল্লির বাতাসে নামল ভয়ঙ্কর আঁধার!

এক ঝটকায় চরম ঝুঁকিতে রাজধানী, দশেরার বাজি শান্ত হতেই দিল্লির বাতাসে নামল ভয়ঙ্কর আঁধার!

উৎসবের মরশুম শেষ হতেই দিল্লির বাতাসে ফিরল এক নতুন আতঙ্কের ছায়া। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দেদার আতশবাজি ফাটানোর ফলে রাজধানীর বায়ু দূষণ সাম্প্রতিক রেকর্ড ছাপিয়ে গিয়েছে। দশেরার পরদিনই বায়ুর মান সূচক বা একিউআই একলাফে ২৪৫-এ পৌঁছে যায়। এই সময়ে বাতাসের ক্ষতিকর সূক্ষ্ম কণা অর্থাৎ পিএম ২.৫-এর মাত্রা ২১৭ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে গিয়ে ঠেকেছে। শহরের বেশ কিছু এলাকা, বিশেষ করে পাঞ্জাবি বাগে তা ৩০০-র গণ্ডি অতিক্রম করে মারাত্মক আকার ধারণ করেছে। বৃহস্পতিবারও দিল্লির বাতাস ‘খারাপ’ শ্রেণিতেই আটকে রয়েছে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, আতশবাজির কারণে বাতাসে বিষাক্ত উপাদানের মাত্রা হু হু করে বৃদ্ধি পাচ্ছ। পটাশিয়াম নাইট্রেট, সালফার ও একাধিক ধাতুর সমন্বয়ে তৈরি এই বাজি পোড়ানোর পর অতি-সূক্ষ্ম কণা ও কালো কার্বনে রূপ নেয়। পরে বাতাসে ভেসে থাকা এই বিষাক্ত কণাগুলোই মানুষের স্বাস্থ্যের চরম ক্ষতি সাধন করে। আবহাওয়াগত পরিস্থিতির কারণে এই প্রাণঘাতী ধোঁয়াশার প্রভাব বাতাসে কতদিন বা কত ঘণ্টা স্থায়ী হবে, তা নিয়ে গভীরভাবে চিন্তিত রাজধানীর সাধারণ মানুষ ও পরিবেশবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *