১০ কিমির মধ্যে ৩ কলেজ! চরম শিক্ষক-ছাত্র সংকটের মুখে রাজ্যের উচ্চশিক্ষা, বিস্ফোরক রিপোর্ট জমা কমিটির

১০ কিমির মধ্যে ৩ কলেজ! চরম শিক্ষক-ছাত্র সংকটের মুখে রাজ্যের উচ্চশিক্ষা, বিস্ফোরক রিপোর্ট জমা কমিটির

উত্তর থেকে দক্ষিণবঙ্গের ১১০টি সরকারি ও সরকারপোষিত কলেজ সরেজমিন পরিদর্শনের পর উচ্চশিক্ষা দপ্তরে এক চাঞ্চল্যকর ও বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে ১৪ সদস্যের বিশেষ কমিটি। এনআইআরএফ ক্রমতালিকায় রাজ্যের অবস্থান উন্নত করার লক্ষ্যে গঠিত এই কমিটির রিপোর্টে কলেজ শিক্ষা ব্যবস্থার একাধিক গুরুতর ত্রুটি সামনে এসেছে। অপরিকল্পিতভাবে কলেজ তৈরির ফলে মাত্র ১০ কিলোমিটারের ব্যাবধানে একাধিক কলেজ গড়ে উঠেছে, যার ফলে উন্নত পরিকাঠামো এবং পর্যাপ্ত শিক্ষক থাকা সত্ত্বেও নতুন প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়ার খরা দেখা দিয়েছে। অন্যদিকে, পুরনো কলেজগুলিতে উপচে পড়ছে ভিড়। মূলত অপরিকল্পিত আসন বৃদ্ধি এবং এই চরম অসামঞ্জস্যের কারণেই সর্বভারতীয় স্তরে রাজ্যের কলেজগুলির স্কোর ও র‍্যাঙ্কিং ক্রমাগত মার খাচ্ছে বলে জানিয়েছে কমিটি।

পরিদর্শনকৃত কলেজগুলির মধ্যে অর্ধেকের অবস্থা অত্যন্ত শোচনীয়, ২০টি দুর্বল এবং মাত্র ১০টি কলেজ ভালো অবস্থানে রয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে কলেজ বন্ধ করার কোনো পক্ষে নয় কমিটি; বরং উচ্চশিক্ষার মানোন্নয়নে স্কুলগুলির মতো কলেজ স্তরেও শিক্ষক বদলি এবং সঠিক সামঞ্জস্য বিধানের জোরালো প্রস্তাব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৭ সালের সর্বভারতীয় ক্রমতালিকায় রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে প্রথম সারিতে নিয়ে আসতে বিকাশ ভবনের ‘মিশন-২০’ উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *