অষ্টম বেতন কমিশনে বেতন ও পেনশন বৃদ্ধির হিসাব লুকিয়ে কোন ৫ গোপন তথ্যে!

অষ্টম বেতন কমিশনে বেতন ও পেনশন বৃদ্ধির হিসাব লুকিয়ে কোন ৫ গোপন তথ্যে!

অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের প্রত্যাশা তুঙ্গে পৌঁছেছে। নতুন বেতন ও পেনশন কত বাড়বে, তার কোনো চূড়ান্ত উত্তর এখনও মেলেনি। মূলত দেশের আর্থিক বৃদ্ধি, মূল্যবৃদ্ধি এবং রাজকোষ ঘাটতির মতো বিষয়গুলি এর পেছনে কাজ করছে। প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে এবং ২০২৭ সালের মে মাসের মধ্যে রিপোর্ট জমা পড়তে পারে। প্রায় ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী এই কমিশনের আওতায় রয়েছেন।

বেতন ও পেনশন বৃদ্ধির এই পুরো অঙ্কটি মূলত পাঁচটি মূল বিষয়ের ওপর নির্ভর করছে। এর মধ্যে রয়েছে দেশের অর্থনীতি ও সরকারি কোষাগার, উন্নয়ন প্রকল্পে খরচ, পুরনো পেনশন প্রকল্পের আর্থিক দায়, রাজ্য সরকারগুলির আর্থিক অবস্থা এবং বেসরকারি সংস্থার বেতনের সঙ্গে তুলনা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হলেও, অষ্টম কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করা হচ্ছে। রিপোর্ট জমা পড়ার পর সরকার সুপারিশ খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *