ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে কাঁপবে উপকূল, কবে ল্যান্ডফল ও কোথায় ভারী বৃষ্টি জেনে নিন IMD-র আপডেট

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে কাঁপবে উপকূল, কবে ল্যান্ডফল ও কোথায় ভারী বৃষ্টি জেনে নিন IMD-র আপডেট

পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দ্রুত শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। ভারতের মৌসম ভবনের (IMD) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, নিম্নচাপটি ২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেবে এবং ২৭ অক্টোবর সকালে আরও শক্তিশালী হয়ে অতি প্রবল রূপ ধারণ করবে। এরপর ২৮ অক্টোবর সকালে এটি অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতির কারণে অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।

এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হবে। কলকাতা ও হাওড়াসহ অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার পর্যন্ত পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *