কোটি কোটি ভক্তেরও অজানা! কীভাবে শুরু হয়েছিল কোজাগরী লক্ষ্মীপুজোর প্রাচীন ঐতিহ্য?

কোটি কোটি ভক্তেরও অজানা! কীভাবে শুরু হয়েছিল কোজাগরী লক্ষ্মীপুজোর প্রাচীন ঐতিহ্য?

বাংলা আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে পালিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো। লোকবিশ্বাস অনুযায়ী, ‘কে জাগতি’ অর্থাৎ রাতে কে জেগে আছেন, এই প্রশ্ন থেকেই ‘কোজাগরী’ শব্দের উৎপত্তি। বিশ্বাস করা হয়, এই রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন এবং যারা ভক্তিভরে রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁদের ঘরে ধন-সম্পদ ও শান্তি বর্ষণ করেন। এই পুজোর আচার ও বিশ্বাসের পেছনে রয়েছে এক সুপ্রাচীন ইতিহাস।

বৈদিক যুগে লক্ষ্মী মূলত উর্বরতা ও শস্যের দেবী হিসেবে পূজিত হতেন। পুরাণ ও শাস্ত্র মতে, সমুদ্র মন্থনের সময় দেবী শ্রীরূপে আবির্ভূতা হন এবং পরবর্তীকালে তিনি মহালক্ষ্মীর সঙ্গে একাকার হয়ে যান। নারদীয় পুরাণে উল্লেখ আছে, আশ্বিন পূর্ণিমায় উপবাস থেকে চন্দ্রোদয়ের সময় ঘটে দেবীকে স্থাপন করে রাত জাগার বিধান রয়েছে। তবে বাঙালির কাছে লক্ষ্মী কেবল ধনের দেবী নন, তিনি শান্ত, স্নিগ্ধ রূপের ‘গৃহলক্ষ্মী’, যিনি ঘরের মেয়ের মতো পূজিত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *