মাত্র ২৪ ঘন্টায় রহস্যভেদ! ফরাক্কায় ভয়াবহ হত্যাকাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত!

মাত্র ২৪ ঘন্টায় রহস্যভেদ! ফরাক্কায় ভয়াবহ হত্যাকাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত!

জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানার পুলিশ এক যুবককে খুনের ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নিহত যুবকের নাম মোবারক হোসেন (২০)। গত শুক্রবার সকালে ফরাক্কার আমতলা এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর গলাকাটা ও রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নাসিরুদ্দিন শেখ ওরফে ‘মিস্টার’ (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার বাড়ি ফরাক্কার অর্জুনপুরের সাঁকোপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, ওড়িশায় একসঙ্গে কাজ করার সুবাদে ধৃত ও মৃতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তীতে সেই সম্পর্কে টানাপোড়েন ও মতবিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের কল ডিটেলস বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে এবং শনিবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে খুনের কথা স্বীকার করে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে পুলিশ জানিয়েছে, ধৃতকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার নেপথ্যে অন্য কারও হাত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *