বিয়ের কথা বলতেই ভিডিও কলে চরম পদক্ষেপ, হায়দরাবাদে মৃত তরুণী প্রযুক্তি কর্মী

বিয়ের কথা বলতেই ভিডিও কলে চরম পদক্ষেপ, হায়দরাবাদে মৃত তরুণী প্রযুক্তি কর্মী

চার বছরের প্রেমের সম্পর্কের টানাপোড়েনে শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি ঘটল হায়দরাবাদে। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ওই তরুণী বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিককে ভিডিও কল করে আত্মহত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এর কিছুক্ষণ পরেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ, যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

উত্তরপ্রদেশের বাসিন্দা ওই তরুণী হায়দরাবাদের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন এবং সেখানে একটি ফ্ল্যাটে একা থাকতেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অফিসেই এক সহকর্মীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। শনিবার রাতে প্রেমিককে ভিডিও কল করে বিয়ের জন্য জোর করলে দু’জনের মধ্যে তীব্র বচসা হয়। কল চলাকালীনই তিনি চরম পদক্ষেপ নেওয়ার হুমকি দেন বলে জানা গিয়েছে।

প্রেমিকের তরফ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া না মেলায় ভোরে তাঁর ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ দেখতে পান পরিচিতরা। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার করে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ ঘটনার নেপথ্য কারণ খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *