সুপ্রিম কোর্টে বড় স্বস্তি মুখ্য নির্বাচন কমিশনারের! কবে হবে পরবর্তী শুনানি?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কার্যপদ্ধতি, এসআইআর প্রক্রিয়া এবং ফর্ম ১৬ সংক্রান্ত একাধিক অভিযোগের মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি মিলল। প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলাগুলির শুনানি শুরু হলেও, নির্বাচন কমিশন নতুন করে হলফনামা জমা দেওয়ার সময় চাওয়ায় আদালত আগামী দুই সপ্তাহের জন্য তা স্থগিত রেখেছে। ফলে আগামী ১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ ও সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আদালতে হলফনামা জমা দেয় কমিশন।
কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভোটারের নাম তোলার ফর্ম ৬ সংক্রান্ত যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন, কারণ এসআইআর প্রক্রিয়ার নির্দেশের ফলে মূল ফর্মে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে অনলাইনে ঘোষণাপত্র প্রদর্শনের ক্ষেত্রে সামান্য বিভ্রান্তি তৈরি হতে পারে বলে তারা স্বীকার করেছে। ইতিমধ্যে অন্যান্য অভিযোগগুলির ক্ষেত্রেও কমিশনের মতামত জানতে চেয়ে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনের জবাব পাওয়ার পরই মামলার পরবর্তী আইনি পদক্ষেপ স্পষ্ট হবে।