হিন্দি ছেড়ে বাংলা দেখছে দর্শক, বিগ বস নিয়ে বিস্ফোরক দাবি শমীক অধিকারীর

হিন্দি ছেড়ে বাংলা দেখছে দর্শক, বিগ বস নিয়ে বিস্ফোরক দাবি শমীক অধিকারীর

বিগ বস বাংলা শুরু হওয়ার সময় অনেকের মনেই প্রশ্ন ছিল যে এই রিয়েলিটি শো কতটা জনপ্রিয়তা পাবে। তবে সমস্ত জল্পনা উড়িয়ে এই অনুষ্ঠান এখন দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শমীক অধিকারী জানিয়েছেন, হিন্দি রিয়েলিটি শো ছেড়ে বর্তমানে বাংলা বিগ বস দেখার প্রতি ঝোঁক বাড়ছে সাধারণ মানুষের। শোতে সরাসরি প্রতিযোগী হিসেবে না থাকলেও একজন নিয়মিত দর্শক হিসেবে পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি।

খেলায় তার পছন্দের প্রতিযোগীদের তালিকায় রয়েছেন বন্ধু নিরঞ্জন এবং দুর্নিবার। পাশাপাশি রাজবীরের খেলাও তাকে যথেষ্ট আকৃষ্ট করেছে এবং এই তিনজনকে তিনি ফাইনালে দেখতে চান। অন্যদিকে মেয়েদের মধ্যে অভিনেত্রী সৃজলাকে সমর্থন করছেন তিনি। সম্প্রতি ঘর থেকে ভরত কলের বিদায়ে প্রতিযোগীদের মনে মন খারাপের ছায়া নেমে এলেও নতুন উদ্যমে এগিয়ে চলেছে এই জনপ্রিয় রিয়েলিটি শো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *