কালীপুজোর আগেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির! কেন এই সিদ্ধান্ত এবং কবে থেকে দণ্ডি কাটতে পারবেন ভক্তরা?

কালীপুজোর আগেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির! কেন এই সিদ্ধান্ত এবং কবে থেকে দণ্ডি কাটতে পারবেন ভক্তরা?

নৈহাটির বিখ্যাত বড়মার মন্দিরে কালীপুজোর প্রস্তুতি শুরু হতেই ভক্তদের জন্য সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য। প্রতি বছরের প্রথা মেনে এ বারও উৎসবের মরসুমে মূল মন্দিরে সাধারণের প্রবেশ ও পুজো দেওয়া সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে। আগামী ৬ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সাধারণ পুণ্যার্থীদের দর্শন বন্ধ থাকলেও, মন্দিরের ভেতরে বড়মার নিত্যপূজা যথারীতি চালু থাকবে। মূল মন্দিরের রক্ষণাবেক্ষণ, রং করা এবং প্রতিমার অঙ্গরাগের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভক্তদের সুবিধার জন্য ৭ নভেম্বর থেকে ৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দণ্ডি কাটার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সুরক্ষা ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণে এ বছর নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করছে মন্দির কমিটি ও ব্যারাকপুর পুলিশ প্রশাসন। চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্লু-প্রিন্ট তৈরি করা হচ্ছে। মণ্ডপ ও মন্দির প্রাঙ্গণে প্রায় ৫০০ স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবেন। এছাড়াও অসুস্থ পুণ্যার্থীদের দ্রুত সহায়তার জন্য রেসকিউ টিম, টোটো অ্যাম্বুল্যান্স ও জীবনদায়ী ওষুধের সুব্যবস্থা রাখা হচ্ছে। মানতের সোনা ও প্রণামী জমা নেওয়া হবে ২ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। পাশাপাশি, ভক্তদের ভিড় এড়াতে অনলাইন পুজো এবং প্রসাদ বিতরণের জন্য রেললাইনের ওপারেও বিশেষ কাউন্টারের আয়োজন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *