রাতের দূরপাল্লার ট্রেনে রাতারাতি বড় পদক্ষেপ, যাত্রীদের জন্য জারি হলো চরম সতর্কবার্তা

রাতের দূরপাল্লার ট্রেনে রাতারাতি বড় পদক্ষেপ, যাত্রীদের জন্য জারি হলো চরম সতর্কবার্তা

ভারতীয় রেলে নৈশকালীন যাত্রার সময় মোবাইল, ল্যাপটপ কিংবা পাওয়ার ব্যাঙ্ক চার্জ দেওয়ার ক্ষেত্রে নতুন করে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রেল বোর্ডের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, দেশের সমস্ত দূরপাল্লার ট্রেনে রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত সমস্ত চার্জিং পয়েন্ট সম্পূর্ণ বন্ধ থাকবে। সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলেওয়েতে এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক চার্জ দেওয়ার সময় অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটে এবং পুরো কামরা কালো ধোঁয়ায় ভরে যায়। এই ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সমস্ত জোনকে এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

রেল সূত্রের খবর, রাতের ট্রেনে চার্জিং বন্ধের এই নিয়মটি মূলতঃ পুরনো একটি নিরাপত্তার নীতি, যা নতুন করে গুরুত্ব দিয়ে কার্যকর করা হচ্ছে। ২০১৩ সালে দক্ষিণ-পশ্চিম রেলের কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ২০১৪ সালে প্রথম এই সংক্রান্ত নির্দেশিকা চালু করা হয়েছিল। বর্তমানে নিয়ম লঙ্ঘন রোধে আধিকারিকদের রাতের ট্রেনগুলোতে বিশেষ পরিদর্শনের পাশাপাশি কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে। তাই নৈশযাত্রায় ভোগান্তি এড়াতে এখন থেকে ট্রেন ছাড়ার আগেই যাত্রীদের নিজ নিজ ডিভাইস সম্পূর্ণ চার্জড রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *