দীপাবলির আগে বাম্পার গিফট! করের লভ্যাংশ বাবদ প্রায় ৮ হাজার কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ

দীপাবলির আগে বাম্পার গিফট! করের লভ্যাংশ বাবদ প্রায় ৮ হাজার কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ

উৎসবের মরসুমে রাজ্যগুলির জন্য বড় অঙ্কের আর্থিক অনুদান ঘোষণা করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। দীপাবলির আগে করের লভ্যাংশ বা ট্যাক্স ডেভোলিউশন বাবদ দেশজুড়ে সমস্ত রাজ্যকে অগ্রিম কিস্তি হিসেবে মোট ১ লক্ষ ৯ হাজার ১৯ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। উৎসবের দিনগুলিতে রাজ্যগুলি যাতে তাদের পরিকাঠামো, মূলধনী খরচ এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির কাজ আরও ত্বরান্বিত করতে পারে, সেই উদ্দেশ্যেই এই অগ্রিম অর্থ বরাদ্দ করা হয়েছে।

কেন্দ্রীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দফায় নির্ধারিত তালিকা অনুসারে পশ্চিমবঙ্গ করের লভ্যাংশ বাবদ প্রায় ৭,৮৬৬ কোটি টাকা পেতে চলেছে। দেশের অন্যান্য বড় রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ ১৯,২০৮ কোটি টাকা, বিহার ১০,৮৪৫ কোটি টাকা এবং মধ্যপ্রদেশ ৮,০১০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। দীপাবলির ঠিক আগে কেন্দ্রের এই বিপুল পরিমাণ আর্থিক সহায়তা রাজ্যগুলির কোষাগারকে আরও চাঙ্গা করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *