আইনজীবীদের উপস্থিতিতে বড় সিদ্ধান্ত: ঠাকুরনগরে দাঁড়িয়ে সিএএ ও ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর চ্যলেঞ্জিং ঘোষণা!

আইনজীবীদের উপস্থিতিতে বড় সিদ্ধান্ত: ঠাকুরনগরে দাঁড়িয়ে সিএএ ও ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর চ্যলেঞ্জিং ঘোষণা!

ঠাকুরনগরে আয়োজিত আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দিয়ে এক ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি প্রক্রিয়াকরণ শেষ করে আবেদনকারী আড়াই লক্ষ মানুষকে নাগরিকত্ব (সিএএ) সার্টিফিকেট প্রদান করা হবে। ঠাকুরবাড়ির মঞ্চ থেকে পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন, অতীত সরকার এই আইন কার্যকর করতে বাধা সৃষ্টি করলেও বর্তমান সরকার দেশের আইন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। একইসঙ্গে মতুয়া সম্প্রদায়ের সমস্ত যোগ্য ব্যক্তিদের দ্রুত এসসি (SC) সার্টিফিকেট প্রদানের বিষয়েও তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করেন।

নাগরিকত্ব প্রদানের পাশাপাশি রাজ্যবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়েও রাজ্য সরকার আন্তরিকভাবে সাহায্য করবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী জানুয়ারি মাসে নির্বাচন কমিশনের বিশেষ অভিযান শুরু হলেই সিএএ সার্টিফিকেটপ্রাপ্তদের নাম সরাসরি ভোটার তালিকায় তুলতে প্রশাসন সর্বাত্মক উদ্যোগ নেবে। প্রয়োজনীয় সকল নথি ও প্রমাণপত্র তৈরিতেও রাজ্য সরকার আবেদনকারীদের পাশে থাকবে বলে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এর ফলে মতুয়া সমাজসহ দীর্ঘদিন ধরে সীমান্তপারে উদ্বাস্তু হিসেবে বসবাসকারী বহু মানুষের নাগরিক অধিকার সুনিশ্চিত করার পথ প্রশস্ত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *