কলকাতার রাজনীতিতে তুলকালাম: শোভনকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ ফিরহাদের, পাল্টা তোপ দেগে ববিকে ‘আপদ’ বললেন বৈশাখী

কলকাতার রাজনীতিতে তুলকালাম: শোভনকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ ফিরহাদের, পাল্টা তোপ দেগে ববিকে ‘আপদ’ বললেন বৈশাখী

কলকাতা: শহরের দুই প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের মধ্যাকার বাকযুদ্ধ ঘিরে রাজনৈতিক তরজা চরম শিখরে পৌঁছেছে। সম্প্রতি রাজ্যপাঠ ছেড়ে যাওয়া নিয়ে ফিরহাদের দৃঢ়তা ও মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন শোভন। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফিরহাদ তাঁকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ করেন এবং দাবি করেন, তিনি নিজের প্রেমের জন্য পুরসভা ছেড়ে পালিয়ে যাননি। একই সঙ্গে শোভনের চরিত্র ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, যিনি নিজের পরিবারের হতে পারেননি, তিনি সাধারণ মানুষের সঙ্গে কীভাবে থাকবেন।

ফিরহাদের এই মন্তব্যের পরই শোভনের পাশে দাঁড়িয়ে পাল্টা সরব হন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফিরহাদকে কড়া ভাষায় ‘আপদ’ আখ্যা দিয়ে তিনি বলেন যে, এই ধরনের অসভ্য ও কুরুচিকর ভাষাই তাঁর কৃষ্টি ও সংস্কৃতির পরিচয় দেয়। বৈশাখীর মতে, শোভনের কারণেই ফিরহাদের মতো মানুষের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল, যা তাঁর জীবনের অন্যতম বড় বিড়ম্বনা। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে তীব্র আক্রমণ এবং পাল্টা আক্রমণে বর্তমানে কলকাতার রাজনৈতিক আবহাওয়া প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *