ধনতেরাসের আগে বড় ধাক্কা, এক ধাক্কায় চুরমার সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের বাজারদর

ধনতেরাসের আগে বড় ধাক্কা, এক ধাক্কায় চুরমার সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের বাজারদর

ধনতেরাস ও দীপাবলির প্রাক্কালে সোনা ও রুপোর বাজারে বড় পতনের ছবি দেখা গেল। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে লেনদেন শুরু হতেই মূল্যবান এই ধাতুগুলির দামে বিরাট ধস নামে। সোনা ও রুপোর দাম একলাফে অনেকটাই কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। সোমবার কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও মঙ্গলবার বাজার খুলতেই ছবিটা সম্পূর্ণ বদলে যায় এবং বড়সড় দরপতনের সাক্ষী থাকে bullion বাজার।

MCX-এ আজকের ট্রেডিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রুপোর দাম প্রতি কেজিতে ৪,৪০০ টাকার বেশি কমে যায় এবং তা ১.৮০ লক্ষ টাকার নিচে নেমে আসে। পাশাপাশি, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দামও ১,৩০০ টাকার বেশি হ্রাস পেয়েছে। অন্যদিকে কলকাতার বাজারে ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রাম ১৩,৯৬৪ টাকা এবং রুপো প্রতি কিলোগ্রাম ২,০০,০০০ টাকায় বিকোচ্ছে। উৎসবের মরশুমে এই দরপতন ক্রেতাদের সোনা ও রুপো কেনার ক্ষেত্রে বড় সুযোগ করে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *