মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য মুখপাত্র ইনি
November 4, 20265:32 am

RSS ঘনিষ্ঠ সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পশ্চিমবঙ্গের রাজ্য মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন ড. সহিদুল হক। দিল্লি থেকে তাঁর নাম অনুমোদিত হয়েছে। নাম প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক ও সাংগঠনিক মহলে সহিদুলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০১৮ সাল থেকে বিজেপির সঙ্গে রাজনৈতিক পথচলা শুরু করেছিলেন সহিদুল। দীর্ঘদিন ধরেই তিনি বিজেপি ও আরএসএস ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।