মমতাকে খোঁচা ঋতব্রতর
November 4, 20265:44 am

রামলীলা ময়দানে মমতা-বেবি পাশাপাশি। সমাজমাধ্যমে তেমনই একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে দুই দলের দুই নেতানেত্রী কানে কানে কথা বলছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন রাজ্যের LoP ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘যে মন ভুল পথে থাকতেই বেশি পছন্দ করে, তাকে ঠিক করা যায় না।’ ফরাসি দার্শনিকের উক্তি উদ্ধৃত করে খোঁচা দিলেন ঋতব্রত।