কালীপুজোর আগে কি ভিজবে দক্ষিণবঙ্গ? জানুন আজকের আবহাওয়ার আপডেট!

কালীপুজোর আগে কি ভিজবে দক্ষিণবঙ্গ? জানুন আজকের আবহাওয়ার আপডেট!

 

রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে তাপমাত্রা: মিলবে হালকা শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদন: বাংলায় আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকলেও রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বুধবার আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। ফলে কালীপুজোর আগেই রাজ্যবাসী হালকা শীতের আমেজ উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতেও বুধবার থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যে আকাশ আংশিক মেঘলা থাকলেও সেভাবে ভারী বৃষ্টি হয়নি। কেবল সন্ধ্যার পর কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে অন্য রাজ্যে বৃষ্টি চললেও এ রাজ্যে আপাতত আবহাওয়া স্থিতিশীল থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *