খাদ্যমন্ত্রীর এলাকায় বেআইনি সাম্রাজ্য, চাল ও গম মজুত থাকা বিশাল গোডাউন সিল করল পুলিশ

খাদ্যমন্ত্রীর এলাকায় বেআইনি সাম্রাজ্য, চাল ও গম মজুত থাকা বিশাল গোডাউন সিল করল পুলিশ

বেআইনি উপায়ে পণ্য মজুত করার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। কিন্তু এবার তাঁরই বিধানসভা এলাকার গোপালনগরের মেহরপুর থেকে বিপুল পরিমাণ বেআইনি চাল ও গম উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ ওই গোডাউনটিতে অভিযান চালায়। দীর্ঘদিন ধরেই রেশন ডিলারদের থেকে কম দামে চাল ও গম কিনে সেখানে মজুত করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোডাউনের ভেতর থাকা কর্মচারীদের বাইরে বের করে দেন এবং পুরো চত্বরটি সিল করে দেন। তবে ঘটনার সময় গোডাউনের মূল মালিক শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন না। বর্তমানে তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মন্ত্রীর নিজের বিধানসভা এলাকায় এমন অবৈধ কারবারের ঘটনা প্রকাশ্যে আসায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজ্যজুড়ে বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *