শিল্পে জোয়ার আনতে বড় পদক্ষেপ! নবান্নে ঘোষণা হতে চলেছে নয়া লগ্নি-নীতি

শিল্পে জোয়ার আনতে বড় পদক্ষেপ! নবান্নে ঘোষণা হতে চলেছে নয়া লগ্নি-নীতি

রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গতি আনতে আজ নবান্নে রাজ্য সরকারের নতুন শিল্পনীতি ঘোষণা করা হচ্ছে। এই নতুন নীতিতে বৃহৎ শিল্প থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিনিয়োগ টানতে অন্তত একশো কোটি টাকা বিনিয়োগ ও পর্যাপ্ত কর্মসংস্থানের শর্ত পূরণে বিশেষ আর্থিক ইনসেন্টিভ বা সুবিধার রূপরেখা রাখা হয়েছে। বিশেষ করে আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্প যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর খাতে বাড়তি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

জমির সংকট কাটাতে জোরপূর্বক অধিগ্রহণের বদলে বাজারমূল্যে সরাসরি জমি কেনার নীতিতে এগোচ্ছে সরকার। গ্রামীণ এলাকায় কৃষিজমি অধিগ্রহণের ক্ষেত্রে জমির উৎপাদন ক্ষমতা বিবেচনা করে বাজারদরের চেয়ে বেশি ক্ষতিপূরণ দেওয়ার ভাবনা রয়েছে। পাশাপাশি, শিল্প বা লগ্নির জন্য বরাদ্দ জমি নিয়ে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। জমি পাওয়ার তিন বছরের মধ্যে উৎপাদন শুরু না করলে কঠোরভাবে সেই জমি ফেরত নেওয়া হবে। এই বহুমুখী পদক্ষেপ রাজ্যের শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *