চাল ব্যবসার আড়ালে কোটি কোটি টাকার হাওলা কারবার, ইডির হানায় চাঞ্চল্য!

চাল ব্যবসার আড়ালে কোটি কোটি টাকার হাওলা কারবার, ইডির হানায় চাঞ্চল্য!

 

চাল ব্যবসার আড়ালে হাওলা কারবার: চার জায়গায় ইডির তল্লাশি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাল ব্যবসার আড়ালে হাওলার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরসহ কলকাতা ও হুগলির পাণ্ডুয়ায় মোট চারটি জায়গায় এই অভিযান চালানো হয়।

সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন নরেন্দ্রপুরের এক চাল ব্যবসায়ী। অভিযোগ, আসামে সংঘটিত সাইবার প্রতারণার টাকা ওই ব্যবসায়ীর নামে খোলা বিভিন্ন ভুয়ো কো ম্পা নিতে পাঠানো হতো। এই লেনদেনের সূত্র ধরেই বুধবার সকাল থেকে তদন্তকারীরা ওই ব্যবসায়ীর নরেন্দ্রপুরের বাসভবনসহ সংশ্লিষ্ট বিভিন্ন ঠিকানায় তল্লাশি শুরু করেন।

অভিযোগ রয়েছে, চাল ব্যবসার ব্যবসার নাম ভাঙিয়ে মূলত হাওলা মারফত এই অর্থ পাচার করা হচ্ছিল। দীর্ঘক্ষণ ধরে চলা এই তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *