৫ নভেম্বর ২০২৬: কোন রাশির ভাগ্যে আজ অর্থ ও সাফল্যের জোয়ার?

৫ নভেম্বর ২০২৬: কোন রাশির ভাগ্যে আজ অর্থ ও সাফল্যের জোয়ার?

 

আজকের রাশিফল: ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার। আজকের দিনটি ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা ও পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। রমা একাদশীর এই শুভ তিথিতে কর্মক্ষেত্র, পারিবারিক জীবন এবং আর্থিক অবস্থার নিরিখে রাশিফল বিশ্লেষণ করা হলো:

মেষ: দীর্ঘদিনের মানসিক উদ্বেগ থেকে মুক্তি মিলতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন এবং আসাম্পূর্ণ কাজ শেষ হবে। আর্থিক লাভের যোগ রয়েছে।

বৃষ: কঠোর পরিশ্রমের সুফল পাওয়ার দিন। জটিল সমস্যার সমাধান মিলবে এবং নতুন কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে ধর্মীয় আয়োজনে কাটতে পারে সময়।

মিথুন: প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় সুসংবাদ পেতে পারেন। ব্যবসা ও শিল্পক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পারিবারিক সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে।

কর্কট: নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। পরীক্ষা ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য এবং নতুন পরিচিতি লাভজনক হতে পারে।

সিংহ: আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যবসা ও কর্মক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য মিলতে পারে। জমি-জমা সংক্রান্ত সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা: চাকরি ও ব্যবসায় পরিস্থিতির উন্নতি হবে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে এবং শারীরিক সুস্থতা অনুভূত হবে।

তুলা: চাকরিতে নতুন দায়িত্ব বা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পুরনো সমস্যার সমাধান হবে। তবে পারিবারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

বৃশ্চিক: সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। চাকরিতে শুভ পরিবর্তন ও আর্থিক লাভের যোগ থাকলেও স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

ধনু: আত্মবিশ্বাস ও কর্মতৎপরতা বাড়বে। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন এবং বড় পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা মিলবে।

মকর: জীবিকা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আটকে থাকা পাওনা টাকা ফেরত পেতে পারেন। সন্তানদের থেকে সুখবর মিলতে পারে।

কুম্ভ: নতুন আয়ের সুযোগ তৈরি হবে। বন্ধু ও পরিবারের সহযোগিতা পাবেন। তবে আয়ের তুলনায় ব্যয় নিয়ন্ত্রণে সতর্ক থাকা প্রয়োজন।

মীন: পরিশ্রমের কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়াতে কথাবার্তায় সংযম বজায় রাখা জরুরি।

বিশেষ দ্রষ্টব্য: রমা একাদশী উপলক্ষে ভগবান বিষ্ণুর আরাধনা ও দান-ধ্যান করা আজকের দিনের জন্য শুভ বলে গণ্য করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *