রবীন্দ্র ও সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি, গঙ্গার ঘাটে কড়া গাইডলাইন জারি প্রশাসনের

রবীন্দ্র ও সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি, গঙ্গার ঘাটে কড়া গাইডলাইন জারি প্রশাসনের

দীর্ঘ ৯ বছর পর রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি দিচ্ছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বুধবার হাওড়া ও কলকাতার গঙ্গার ঘাটগুলি পরিদর্শনের পর এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, বিগত সরকারের আমলে রাজনীতি করে হিন্দুদের উৎসব বন্ধ করা হয়েছিল, তবে এবার সেই বাধা থাকছে না। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই শহর ও জেলার লেক, পুকুর এবং গঙ্গার ঘাটগুলিতে ছটপুজোর যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করছে পুর দপ্তর।

পুণ্যার্থীদের সুরক্ষায় একাধিক কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। ঘাটগুলিতে পর্যাপ্ত আলো, পেভার ব্লকের অস্থায়ী রাস্তা, চেঞ্জিং রুম, বায়ো টয়লেট, সাইনবোর্ড এবং জরুরি নম্বর থাকবে। পরিবেশদূষণ রোধের পাশাপাশি দুর্ঘটনা এড়াতে ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে, যাতে একসঙ্গে বহু মানুষ জলে নামতে না পারেন। মন্ত্রী জানান, রবীন্দ্র ও সুভাষ সরোবরে নিয়ম মেনে জলে নেমে পুজো শেষ করার পরেই সমস্ত পুজোসামগ্রী অবিলম্বে সরিয়ে ফেলা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *