একধিক বিয়ে করলেই ছাঁটাই, যাবে সব সুযোগ-সুবিধাও! সরকারি কর্মীদের জন্য চরম সিদ্ধান্ত অসম সরকারের

একধিক বিয়ে করলেই ছাঁটাই, যাবে সব সুযোগ-সুবিধাও! সরকারি কর্মীদের জন্য চরম সিদ্ধান্ত অসম সরকারের

অসমের সরকারি কর্মীদের জন্য কঠোর সিদ্ধান্ত নিল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী বহুবিবাহে লিপ্ত হলে তাঁকে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে রাজ্যে অন্য কোনো সরকারি চাকরির দরজাও তাঁর জন্য পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে। ১৯৬৪ সালের অসম সার্ভিসেস (ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল) রুলস সংশোধন করে এই নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হিন্দু, মুসলিম কিংবা খ্রিস্টান— ধর্ম-বর্ণ নির্বিশেষে অসমে কর্মরত সব সরকারি কর্মচারীর জন্যই এই আইন সমভাবে প্রযোজ্য হবে।

বহুবিবাহে নিষেধাজ্ঞার পাশাপাশি মন্ত্রিসভার এই বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুলাই মাসে রাজ্যের শিবসাগর ও চরাইদেও জেলায় ঘটে যাওয়া বিধ্বংসী বন্যার প্রকৃত কারণ অনুসন্ধানে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বন্যার নেপথ্যের সঠিক কারণ উদ্ঘাটন করতে আগামী ১০ দিনের মধ্যে সিবিআই (CBI) তদন্তের সুপারিশ জানিয়ে কেন্দ্রকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। তবে এই তদন্তভার সিবিআই গ্রহণ করবে কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকারই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *