নেতাজির ছবি টাঙানোর কড়া নির্দেশ বিকাশ ভবনের, রাজ্যজুড়ে সরকারি অফিসে বাধ্যতামূলক প্রতিকৃতি

নেতাজির ছবি টাঙানোর কড়া নির্দেশ বিকাশ ভবনের, রাজ্যজুড়ে সরকারি অফিসে বাধ্যতামূলক প্রতিকৃতি

আসন্ন নেতাজি জয়ন্তীর প্রাক্কালে রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা অফিসে নেতাজি সুভাষচন্দ্র বসুর সরকার-অনুমোদিত ছবি দৃশ্যমান ও মর্যাদাপূর্ণ স্থানে টাঙানোর নির্দেশিকা জারি করল বিকাশ ভবন। স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে প্রকাশিত এই নির্দেশ অনুযায়ী, জেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকদের জরুরি ভিত্তিতে কলকাতার আলিপুরের ‘উত্তীর্ণ’ থেকে নেতাজির নির্ধারিত অফিসিয়াল প্রতিকৃতি সংগ্রহ করতে বলা হয়েছে। একই সঙ্গে সমস্ত আঞ্চলিক ও অধীনস্থ কার্যালয়েও এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সরকারি কার্যালয়গুলিতে জাতীয় মনীষীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং তাঁদের সুমহান আদর্শ জনমানসে তুলে ধরার উদ্দেশ্যেই তথ্য ও সংস্কৃতি দফতর এবং স্কুল শিক্ষা দফতরের যৌথ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশিকা হাতে পাওয়ার পরই সংশ্লিষ্ট দফতরগুলিতে নেতাজির অনুমোদিত প্রতিকৃতি সংগ্রহ এবং তা যথোপযুক্ত স্থানে সুপ্রতিষ্ঠিত করার তৎপরতা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *