তৃণমূলকে বড় ধাক্কা! বসিরহাটে একঝাঁক পঞ্চায়েত সদস্যের দলবদল, যোগ দিলেন এনসিপিআই-তে

তৃণমূলকে বড় ধাক্কা! বসিরহাটে একঝাঁক পঞ্চায়েত সদস্যের দলবদল, যোগ দিলেন এনসিপিআই-তে

বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে বড়সড় রাজনৈতিক ভাঙন ধরাল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)। ২৯ জন সদস্য বিশিষ্ট এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের ১৪ জন সদস্য এবং এলাকার বেশ কয়েকজন স্থানীয় নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে শাসকশিবির ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। যোগদানকারী সদস্যদের দাবি, তৃণমূলে থেকে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করা সম্ভব হচ্ছিল না। রাস্তাঘাট নির্মাণ, পানীয় জল সরবরাহ ও স্বাস্থ্য পরিষেবার মতো মৌলিক উন্নয়নমূলক কাজ থমকে যাওয়ায় তাঁরা চরম হতাশার মধ্যে ছিলেন।

দলবদলের পর নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিয়ে নেতৃত্ব ও সদস্যরা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন। মুখ্যমন্ত্রীর জনহিতকর নীতি এবং কাজের ধারাতেই তাঁরা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছেন বলে জানান। অন্যদিকে, এই দলবদলকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইতিপূর্বে একাধিক সাংসদ তৃণমূল ত্যাগ করে এনসিপিআই-তে যোগ দেওয়ায় এবং সাম্প্রতিক নানা রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *