দিওয়ালির আগেই মিলবে অন্নপূর্ণা ও বার্ধক্য ভাতার টাকা!

দিওয়ালির আগেই বার্ধক্য ও দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা এবং অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কালীপুজো ও দিওয়ালি ৮ তারিখে হওয়ায় উৎসবের আগেই এই সামাজিক প্রকল্পের অর্থ প্রদান করা হবে। পাশাপাশি, রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সংকল্পপত্রে উল্লেখিত ‘ভরসা প্রকল্প’ চালুর বিষয়েও মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পেশ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া আগামী ১৩ নভেম্বর বিশেষ অনুষ্ঠানে প্রায় ৭ লক্ষ ২০ হাজার পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ৪,২০০ কোটি টাকা দেওয়া হবে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের অগ্রগতি তুলে ধরে জানানো হয়, রাজ্যে ৪ কোটি ২০ লক্ষ মানুষকে কার্ড দেওয়া হয়েছে এবং ৪ নভেম্বর পর্যন্ত ২ লক্ষ ২০ হাজার মানুষ এর চিকিৎসা পরিষেবা পেয়েছেন। একই সঙ্গে মুর্শিদাবাদে বাবরের নামে কোনো মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।