১৫ নভেম্বরের মধ্যে পুরভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মরিয়া বিজেপি, প্রাধান্য পুরনো মুখেই!

১৫ নভেম্বরের মধ্যে পুরভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মরিয়া বিজেপি, প্রাধান্য পুরনো মুখেই!

কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ধরে নিয়ে দ্রুত দলীয় প্রার্থীতালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে বঙ্গ বিজেপি। কালীপুজোর পরপরই ভোট ঘোষণার সম্ভাবনা থাকায় আগামী ১৫ নভেম্বরের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ক্ষেত্রে দলের দীর্ঘদিনের পুরনো এবং পরীক্ষিত মুখদেরই টিকিট দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, ২০২১ সালের নির্বাচনের সময়ে বা তার পরে দলে যোগ দেওয়া জনপ্রিয় কর্মীদেরও বাকি আসনগুলিতে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

দলীয় কোন্দল এড়াতে বিজেপি নেতৃত্ব প্রার্থী নির্বাচনে অত্যন্ত সতর্ক অবস্থান নিচ্ছেন। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ইতিমধ্যেই পরিষ্কার করেছেন যে, শুধু সংগঠনে পদ থাকা নয়, এলাকায় ব্যক্তিগত ভাবমূর্তি, জনসংযোগ এবং জয়ের সম্ভাবনাকেই আসল মানদণ্ড হিসেবে ধরা হবে। মণ্ডলস্তর থেকে আসা মতামত পর্যালোচনা করে রাজ্য কোর কমিটি ও নির্বাচনী কমিটি প্রার্থীতালিকা তৈরি করবে, যার দায়িত্বে রয়েছেন সুকান্ত মজুমদার ও রাহুল সিনহার মতো শীর্ষ নেতারা। তবে বিজেপির এই চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আরএসএস (RSS)-এর শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *