কসবায় বিলাসবহুল অডি গাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়!

কসবায় বিলাসবহুল অডি গাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়!

কসবায় রাস্তার ধারের একটি অস্থায়ী গ্যারেজে রাখা পরিত্যক্ত বিলাসবহুল অডি গাড়ি থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। অক্টোবর মাস থেকেই এলাকায় দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে তীব্র দুর্গন্ধের জেরে তাঁরা পুলিশে খবর দিলে তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে ৪টি গেটের কাচ বন্ধ থাকা গাড়িটি থেকে দেহটি উদ্ধার করেন। গাড়ির তিনটি গেট খোলা ও একটি লক থাকলেও, স্থানীয়দের অনুমান এলাকায় মাঝে মাঝে দেখা যাওয়া কোনো ভবঘুরে ব্যক্তি হয়তো দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকেছিলেন।

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুন, অসুস্থতা নাকি বন্ধ কাঁচের গাড়িতে দমবন্ধ হয়ে মৃত্যু—সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন এবং গাড়ির মালিকের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অক্টোবর মাসেই এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান পুলিশের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *