গ্রেপ্তারির আশঙ্কাতেই লালবাজারে ইন্দ্রনীলকন্যা আভেরি! পাস দুর্নীতি মামলায় পুলিশ হেফাজতে ‘শুভ’

দুর্গাপুজোর পাস বিক্রির নামে কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে তদন্তের গতি বাড়াল লালবাজারের ‘সিট’। গ্রেপ্তারির আশঙ্কা এড়াতে একাধিকবার হাজিরা এড়ানোর পর অবশেষে গোয়েন্দাদের মুখোমুখি হলেন ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেন। তদন্তে উঠে এসেছে, ইন্দ্রনীলের সংস্থা ‘মাস আর্ট’ থেকে দুর্নীতির বিপুল পরিমাণ টাকা গিয়েছে তাঁর মেয়ের কো ম্পা নির অ্যাকাউন্টে। শুধু মেয়েই নয়, এই বেআইনি লেনদেনের টাকা পৌঁছেছে ইন্দ্রনীলের স্ত্রী মছনন্দা সেনের অ্যাকাউন্টেও, যাকে ইতিপূর্বে জেরাও করা হয়েছে। গোয়েন্দাদের মতে, এই কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের নেপথ্যে আভেরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে তাঁকে বাবা ইন্দ্রনীল সেনের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।
অন্যদিকে, হাইকোর্টে আগাম জামিন খারিজ হওয়ার পর আত্মগোপনে থাকা ‘মাস আর্ট’-এর সেক্রেটারি ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভকে মধ্য কলকাতার পোদ্দার কোর্টের কাছ থেকে গ্রেপ্তার করেছে লালবাজারের বিশেষ তদন্তকারী দল। ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিক্রি ও অর্থ তছরুপের অভিযোগে সরকারি আইনজীবী আদালতে শুভকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানান। আদালত উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে ধ্রুবজ্যোতি বসুকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।