ফুটবল দুনিয়ায় কান্নার রোল, চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
November 5, 20268:25 pm

পর্তুগাল ফুটবল দল থেকে অবসরের ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার এক আকস্মিক ঘোষণায় পর্তুগালের হয়ে আর খেলবেন না বলে জানিয়ে দিলেন বিশ্ব ফুটবলে দেশের জার্সিতে সর্বাধিক গোল করার রেকর্ডধারী এই তারকা।
চলতি বছর কাতার বিশ্বকাপের পর থেকেই রোনাল্ডোর অবসর নিয়ে ফুটবল বিশ্বে নানা জল্পনা চলছিল। সে সময় কিংবদন্তি এই ফুটবলার জানিয়েছিলেন, আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনো পরিকল্পনা তাঁর নেই। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন।
রোনাল্ডোর এই সিদ্ধান্ত ফুটবল প্রেমীদের জন্য একটি বড় চমক হিসেবেই এসেছে। তাঁর অবসরের ফলে পর্তুগিজ ফুটবলে এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। এ বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।