কাজ বন্ধ করলেই কড়া পদক্ষেপ! কারখানায় ধর্মঘট নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কাজ বন্ধ করলেই কড়া পদক্ষেপ! কারখানায় ধর্মঘট নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

বৃহস্পতিবার নতুন শিল্পনীতি ঘোষণার পাশাপাশি কল-কারখানায় ধর্মঘট ও কাজ বন্ধ রাখার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ইকো পার্কে ‘পশ্চিমবঙ্গ বিনিয়োগ প্রসার নীতি ২০২৬’ উন্মোচন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, কোনও ইস্যুতেই কারখানার গেটে ঝামেলা বা কাজ বন্ধ করা বরদাস্ত করা হবে না। বাম ও তৃণমূল আমলের শিল্পখরা কাটিয়ে রাজ্যে লগ্নির পরিবেশ তৈরি করতে এই কড়া অবস্থান নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, কারও কোনও অভিযোগ থাকলে তা লেবার কমিশনে জানানো উচিত, কিন্তু উন্নয়নের গতি আটকে রেখে অযথা ধর্মঘট করলে অভিযুক্তদের গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলে রাখা হবে।

প্রায় পাঁচ দশক পর কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে প্রকাশিত এই নতুন শিল্পনীতিতে লগ্ন টানতে জমি অধিগ্রহণ নীতি ও ইনসেনটিভের নিয়মে বড়সড় ছাড় দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের জমিজট ও শিল্পখরা কাটাতে এই নীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শিল্পপতিরা। তবে বিনিয়োগ ও কর্মসংস্থানের এই অনুকূল পরিবেশে যে কোনও ধরনের রাজনৈতিক বা শ্রমিক অসন্তোষ উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা সরকারের। সেই কারণেই রাজ্যের শিল্পায়নকে সুরক্ষিত রাখতে এবং শিল্পপতিদের মনে আস্থা জোগাতে ধর্মঘটের সংস্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *