নিউটাউনে মদ্যপ বাইকচালকদের তাণ্ডব! ট্রাফিক সার্জেন্টের মাথা ফাটানোর অভিযোগে ধৃত ৩ শিক্ষক

নিউটাউনে মদ্যপ বাইকচালকদের তাণ্ডব! ট্রাফিক সার্জেন্টের মাথা ফাটানোর অভিযোগে ধৃত ৩ শিক্ষক

রাতের অন্ধকারে নিউটাউনের ন’পাড়া এলাকায় বেপরোয়া বাইক চালিয়ে এসে একটি দাঁড়িয়ে থাকা অ্যাপ ক্যাবে ধাক্কা মারে তিন মদ্যপ যুবক। ক্যাবচালকের সঙ্গে বচসা চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক সার্জেন্ট বিষয়টি সামলাতে গেলে অভিযুক্তরা তাঁর উপর চড়াও হয়। কর্তব্যরত সার্জেন্টকে বেধড়ক মারধরের পাশাপাশি হেলমেট দিয়ে মাথায় আঘাত করার গুরুতর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন মনমোহন বেহেরা, নীতিশ কুমার সাউ এবং শুভজিৎ চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় বেসরকারি স্কুলের শিক্ষক ওই যুবকরা নিউটাউনেই বসবাস করতেন। বৃহস্পতিবার ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *