অবশেষে পূর্ণাঙ্গ রূপ পেল রাজ্য আয়ুষ দপ্তর, প্রথম সচিব পেলেন রাজ্যের মানুষ!
November 9, 202610:55 am

স্বতন্ত্র আয়ুষ দপ্তরের জন্য সচিব নিয়োগ করল রাজ্য সরকার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যে এবার স্বতন্ত্র আয়ুষ দপ্তর পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রথমবারের মতো আয়ুষ দপ্তরের জন্য সচিব নিয়োগ করল রাজ্য সরকার।
এর আগে স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরীণ দায়িত্ব বণ্টনের মাধ্যমে বিভিন্ন আধিকারিককে আয়ুষের কাজের দায়িত্ব দেওয়া হতো। তবে এবারই প্রথম রাজ্য প্রশাসনের প্রশাসনিক সংস্কার ও কর্মিবর্গ দপ্তরের পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনামা জারি করে আয়ুষ দপ্তরের জন্য পূর্ণাঙ্গ সচিব নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজ্যে আয়ুষ চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।