বয়স থাকলেই যত খুশি দিন পরীক্ষা! ওড়িশা সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তে খুশির জোয়ার চাকরিপ্রার্থীদের মধ্যে!

বয়স থাকলেই যত খুশি দিন পরীক্ষা! ওড়িশা সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তে খুশির জোয়ার চাকরিপ্রার্থীদের মধ্যে!

 ওড়িশা সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ক্ষেত্রে প্রচেষ্টার সর্বোচ্চ সীমা তুলে দিয়েছে রাজ্য সরকার। এতদিন সাধারণ ও এসইবিসি প্রার্থীদের জন্য নির্দিষ্ট সংখ্যক প্রচেষ্টার বাধ্যবাধকতা ছিল। এখন থেকে ৪২ বছর বয়স পর্যন্ত যোগ্য প্রার্থীরা অনির্দিষ্টবার পরীক্ষায় অংশ নিতে পারবেন।

স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির ঘোষণার পর মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে প্রান্তিক ও গ্রামীণ মেধাবীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *