সম্পর্কে ঘোস্টিংয়ের শিকার হচ্ছেন কি? লক্ষণ ও উত্তরণের উপায় জেনে নিন

সম্পর্কে ঘোস্টিংয়ের শিকার হচ্ছেন কি? লক্ষণ ও উত্তরণের উপায় জেনে নিন

বর্তমান সময়ে ডেটিং বা সম্পর্কের ক্ষেত্রে ‘ঘোস্টিং’ একটি পরিচিত সমস্যা। অনেক সময় সঙ্গী কোনো কারণ ছাড়াই হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন বা এড়িয়ে চলতে শুরু করেন। এর পেছনে মূলত দায়িত্ব এড়ানোর প্রবণতা, সম্পর্কের গভীরতা নিয়ে ভয় বা কমিটমেন্ট ফোবিয়া কাজ করে। এছাড়া ডেটিং অ্যাপের সহজলভ্যতার কারণেও অনেকে সম্পর্কের গুরুত্ব বুঝতে ব্যর্থ হন এবং খুব সহজে সঙ্গীকে ছেড়ে চলে যান।

আপনি ঘোস্টিংয়ের শিকার কি না, তা বোঝার কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে। যেমন, সঙ্গীর রিপ্লাই দেওয়ার সময় অস্বাভাবিক বেড়ে যাওয়া, সবসময় ব্যস্ততার অজুহাত দেওয়া, বারবার পরিকল্পনা বাতিল করা বা দেখা করা এড়িয়ে যাওয়া। অনেক সময় দেখা যায়, ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও আপনার মেসেজের কোনো উত্তর দিচ্ছেন না। এমন আচরণ সম্পর্কের ক্ষেত্রে একটি বড় সতর্কবার্তা হিসেবে গণ্য করা উচিত।

এই পরিস্থিতি সামলাতে নিজেকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, এটি অপরপক্ষের অপরিণত মানসিকতার বহিঃপ্রকাশ। বারবার কল বা মেসেজ করে নিজেকে ছোট না করে যোগাযোগের চেষ্টা বন্ধ করুন। প্রয়োজনে একটি শেষ বার্তা পাঠিয়ে বিষয়টি পরিষ্কার করে সরে আসুন। কেন এমনটা ঘটল, সেই উত্তর খোঁজার চেয়ে নিজের মানসিক শান্তি বজায় রাখা জরুরি।

সবশেষে, সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তিকে স্টক করা বন্ধ করুন এবং প্রয়োজনে মিউট করে দিন। নিজের শখ বা বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে ডিটক্স করুন। মনে রাখবেন, সঠিক মানুষ কখনোই এভাবে আপনাকে অন্ধকারে রেখে হারিয়ে যাবে না। নিজের আত্মসম্মান বজায় রেখে এগিয়ে যাওয়াই এই পরিস্থিতিতে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *