বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চিকিৎসক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চিকিৎসক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক চিকিৎসককে। পঞ্চসায়র এলাকার বাসিন্দা ওই শিক্ষিকার সঙ্গে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে অভিযুক্ত চিকিৎসকের পরিচয় হয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল। তবে বিয়ের আগেই ওই চিকিৎসকের অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন শিক্ষিকা। অভিযোগ, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত চিকিৎসক শিক্ষিকাকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

পরবর্তীতে ওই শিক্ষিকা জানতে পারেন যে, অভিযুক্তের সঙ্গে অন্য তরুণীর সম্পর্ক তখনও অটুট রয়েছে। এই বিষয়ে প্রশ্ন তোলায় শিক্ষিকাকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি, ভিডিও কলের মাধ্যমে ওই চিকিৎসক শিক্ষিকাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। নিজেকে ফাঁসানোর চেষ্টা বুঝতে পেরে গত মাসে পঞ্চসায়র থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।

সোমবার অভিযুক্ত চিকিৎসককে আলিপুর আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান এই ঘটনাকে অত্যন্ত কলঙ্কজনক বলে অভিহিত করেছেন। আদালত অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী দাবি করেছেন যে, তাঁর মক্কেলকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *