দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপের জেরে বদলাবে আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপের জেরে বদলাবে আবহাওয়া

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের আশঙ্কায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গাল্ফ অফ মানারে থাকা ঘূর্ণাবর্তটি আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে শক্তি বাড়াচ্ছে। শুক্রবার নাগাদ সেখানে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে। এছাড়া উত্তর-পূর্ব বাংলাদেশ ও অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন দেখা দিয়েছে।

তবে বৃষ্টির দাপট কাটলে আগামী দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যার দিকে শীতের আমেজ অনুভূত হবে। বৃহস্পতিবার সকালের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা দিতে পারে। শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *