কুলগামে সিআরপিএফ জওয়ানদের ওপর জঙ্গি হামলা, আহত তিন
November 11, 20266:04 pm

জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ দুষ্কৃতীরা একটি নাকায় কর্তব্যরত সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। এই হামলায় তিন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলার পরপরই আততায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়েই নিরাপত্তা বাহিনীর অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহত জওয়ানদের উদ্ধার করেন। তাদের চিকিৎসার জন্য দ্রুত অনন্তনাগ জেলার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এই ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। পলাতক জঙ্গিদের খুঁজে বের করতে এবং তাদের অবস্থান শনাক্ত করতে তল্লাশি জোরদার করা হয়েছে। উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনী নিরন্তর কাজ করে চলেছে।