বিশ্ব শ্যুটিংয়ে ব্রোঞ্জ জয় নীরজ কুমারের, নিশ্চিত করলেন অলিম্পিকের কোটা

বিশ্ব শ্যুটিংয়ে ব্রোঞ্জ জয় নীরজ কুমারের, নিশ্চিত করলেন অলিম্পিকের কোটা

বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার রাইফেল ৩ পজিশনস ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করলেন ভারতীয় শুটার নীরজ কুমার। এই ইভেন্টে ৩৬২.৮ পয়েন্টের জুনিয়র বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন রাশিয়ার দিমিত্রি এলেন পিমানভ। দ্বিতীয় স্থানে থেকে রৌপ্য পদক পেয়েছেন জ্যানি। জ্যানি আগেই অলিম্পিক কোটা অর্জন করায় নিয়ম অনুযায়ী ব্রোঞ্জ জয়ী নীরজ কুমারের হাতেই চলে আসে অলিম্পিকের মূল্যবান টিকিট।

দীর্ঘদিন ধরে দলগত বিভাগে সাফল্য পেলেও ব্যক্তিগত পদকের জন্য মুখিয়ে ছিলেন নীরজ। আন্তর্জাতিক প্রতিযোগিতার একাধিক ফাইনালে পৌঁছেও পদক হাতছাড়া হওয়ার আক্ষেপ ছিল তার। অবশেষে এই ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। নিজের এই সাফল্যে আবেগপ্রবণ নীরজ জানান, ব্যক্তিগত পদক জয়ের খিদে তার দীর্ঘদিনের ছিল এবং এই জয় তার পরিবারের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত।

৫০ মিটার রাইফেল ৩ পজিশনস শুটিং জগতের অন্যতম কঠিন ইভেন্ট হিসেবে বিবেচিত। প্রবল চাপের মুখেও নীরজ যেভাবে নিজের লক্ষ্য স্থির রেখে পারফরম্যান্স করেছেন, তাতে মুগ্ধ শুটিং বিশেষজ্ঞরা। নীরজের এই সাফল্যে ভারতীয় শুটিং মহলে খুশির জোয়ার বইছে। রাইফেলে ভারতীয় শুটারদের এই ধারাবাহিক সাফল্য আসন্ন অলিম্পিকের মূল মঞ্চে পদক জয়ের প্রত্যাশা আরও বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *