সোনিয়া গান্ধীর আত্মজীবনী নিয়ে কড়া আক্রমণ বিজেপির

সোনিয়া গান্ধীর আত্মজীবনী নিয়ে কড়া আক্রমণ বিজেপির

সোনিয়া গান্ধীর আত্মজীবনীতে উল্লেখিত বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছে বিজেপি। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বুধবার এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করা কোনো ঐতিহাসিক ত্যাগ ছিল না। বরং সেই পদ ছেড়ে তিনি ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির (এনএসি) চেয়ারপার্সন হিসেবে ক্যাবিনেট পদমর্যাদা গ্রহণ করেছিলেন, যা লাভজনক পদের অন্তর্ভুক্ত ছিল। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর পদ না নিলেও তিনি কার্যত ‘সুপার পিএম’ হিসেবে ক্ষমতা ভোগ করেছেন।

সুধাংশু ত্রিবেদী আরও বলেন, এনএসি প্রধানের পদ নিয়ে বিতর্ক তৈরি হলে সোনিয়া গান্ধীকে পদত্যাগ করতে হয়েছিল। পরবর্তীতে মনমোহন সিং সরকার আইন সংশোধন করে ওই পদটিকে লাভজনক পদের আওতামুক্ত করলে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। বিজেপির মতে, এটি কোনো ত্যাগের নজির নয়, বরং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার কৌশল।

জরুরি অবস্থা প্রসঙ্গে সোনিয়া গান্ধীর দাবিকেও বিজেপি খারিজ করেছে। সুধাংশু ত্রিবেদী দাবি করেন, রাজীব গান্ধী বিভিন্ন সময়ে প্রকাশ্যে জরুরি অবস্থাকে সমর্থন করেছিলেন। এছাড়া মানেকা গান্ধীর সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে সোনিয়ার বর্ণনার সমালোচনা করে বিজেপি মুখপাত্র বলেন, বইটি পড়ে মনে হচ্ছে এটি জরুরি অবস্থার ইতিহাস নয়, বরং দুই জায়ের মধ্যে ব্যক্তিগত শত্রুতার গল্প।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *